ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

অর্থপাচার মামলায় সাবেক মন্ত্রীর ভাই গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২২,  6:00 PM

news image

দুই হাজার কোটি টাকা অর্থপাচার মামলায় ফরিদপুরের এমপি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাইকে গ্রেফতার করেছে ফরিদপুর পুলিশ। সোমবার (৭ মার্চ) গভীর রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার খন্দকার মোহতেশাম হোসেন বাবর সাবেক উপজেলা চেয়ারম্যান। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গোপর সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খন্দকার মোহতেশাম হোসেন বাবর অর্থপাচার মামলার অন্যতম ওয়ারেন্টভুক্ত আসামি। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ফরিদপুরের কোতোয়ালী থানায় এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা পুলিশ। সেখানে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন জামাল পাশা। দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন মোহতেশাম হোসেন বাবরের বিরুদ্ধে কাফরুল থানায় অর্থপাচার আইনে মামলা করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম