ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

অর্থনৈতিক সংকটে রয়েছে বাংলাদেশ, লুকোচুরির কিছু নেই: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৪,  8:15 PM

news image

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও অর্থনৈতিক সংকটে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গোটা বিশ্বের মতো বাংলাদেশও অর্থনৈতিক সংকটে রয়েছে। এটা নিয়ে লুকোচুরি করার কিছু নেই। রাজনীতি ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন আন্দোলনের মানসিকতায় নেই। তাই দলটির নেতারা যে আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন তাতে জনগণের পাশাপাশি তাদের নেতাকর্মীরাই নেই। মিয়ানমার সংকট নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেশটির অভ্যন্তরীণ সংকটের কারণে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, এটা দুঃখজনক।’ ‘আমরা আক্রমণ করবো না কিন্তু আক্রান্ত হলে মিয়ানমারকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ’, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঈদযাত্রা নিয়ে ওবায়দুল কাদের বলেন, এবার ঈদে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। কোথাও কোথাও যানজট হয়েছে। তবে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম