ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

অর্থঋণ মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২৪,  8:02 PM

news image

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, অর্থঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনে আদালত বাড়ানো হবে। রোববার (৯ জুন) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, অর্থঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনে আদালত বাড়ানো হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে অনিসুল হক বলেন, সরকারি চাকরিতে ঢোকার সময় সম্পদের হিসাব দেওয়ার নিয়ম আছে। সরকারি চাকরিজীবী কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না। বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন সহ্য করতে পারছে না। দেশের উন্নয়ন নিয়ে যারা মিথ্যাচার করছে, বিচারের সময় সেদিকে খেয়াল রাখতে বিচারকদের আহ্বান জানান মন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম