ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০২২,  4:30 PM

news image

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নবনির্বাচিত সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল সোমবার রাত সোয়া ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইউপি সদস্যের নাম উত্তম সরকার (৪০)। তিনি হরিশপুর গ্রামের বাসিন্দা। গত ২৬ ডিসেম্বর সুন্দলী ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। উত্তম সরকারের চাচা স্বপন কুমার সরকার বলছেন,

সোমবার রাতে উপজেলার সুন্দলী বাজার থেকে মোটরসাইকেলে করে হরিশপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন উত্তম সরকার। রাত সোয়া ৮টার দিকে হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে অপর একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি তাঁর গতিরোধ করে। এরপর তারা উত্তমের বুকের গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন উত্তম। অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে উত্তম সরকার নিহত হয়েছেন। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম