ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

অভিমান করে জাতীয় দল থেকে রোমান সানার অবসর

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৪,  9:39 PM

news image

বাংলাদেশ জাতীয় আর্চারি দল থেকে অভিমান করে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা আর্চার রোমান সানা। হুট করে তার এমন সিদ্ধান্ত নেওয়ায় হতবাক ক্রীড়াপ্রেমীরা। অবশ্য, গত কয়েক দিন ধরেই খেলা ছাড়ার ব্যাপারে ভাবছিলেন তিনি। তার অবসরের সিদ্ধান্ত একটি চিঠির মধ্যমে আর্চারি ফেডারেশনের কাছে জমা দিয়েছেন টোকিও অলিম্পিকে খেলা এই আর্চার। রোববার (৩ মার্চ) গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন ফেডারেশনের সভাপতি লে. জেনারেল অব. মইনুল ইসলাম। তিনি বলেন, রোমান জাতীয় দলের হয়ে আর খেলবেন না। এমন চিঠি আমাদেরকে দিয়েছেন। কয়েক দিন আগেই তা পেয়েছি।‘তবে আমরা এখন তা বিবেচনা করবো। সে কেনও খেলতে চায় না, রাগ বা ক্ষোভ আছে কিনা; হুট করে কোনও কিছু করা ঠিক হবে না। যদি সবাই মিলে ওকে বোঝানো যায় তাহলে হয়তো ফিরতে পারে।’এদিকে নিজের না খেলার বিষয়ে রোমান বলেছেন, আর জাতীয় দলের হয়ে খেলবো না। জাতীয় দল থেকে অব্যাহতি চেয়ে চিঠি লিখেছি। আমি নিজেও জানি আরও ১০ বছর খেলতে পারবো। কিন্তু কিসের আশায় খেলবো? ১৪ বছর জাতীয় দলে খেলে কী পেয়েছি? বাংলাদেশের ইতিহাসে আর্চারিতে সর্বোচ্চ সাফল্য এনে দিলাম। কিন্তু কোথা থেকেও কিছু পেলাম না। এটা খুব দুঃখজনক।’গত কিছু দিন থেকেই রোমানের পারফরম্যান্স সেভাবে ভালো হচ্ছে না। এরপর যোগ হয়েছে চোট। প্যারিস অলিম্পিকের কোয়ালিফাই টুর্নামেন্টেও গত বছর থাইল্যান্ডে ভালো কিছু করতে পারেননি। এর আগে টঙ্গীতে সতীর্থ আর্চারের সঙ্গে অসদাচরণের দায়ে ২০২২ সালে রোমানকে ২ বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক সব রকমের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছিল ফেডারেশন। নিষেধাজ্ঞার মেয়াদ পরে কমিয়ে আনে ফেডারেশন কর্মকর্তারা। যদিও সেই ধাক্কা সামলে আবারও তির-ধনুকে নজর দিতে চেয়ে আগের ফর্মে ফিরতে পারছেন না। এখন দেখার অপেক্ষা ফেডারেশনের হস্তক্ষেপে রোমান সানা ফিরে আসেন কিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম