ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

অভিনয় দেখাতে গিয়ে কিশোরীর গলায় ফাঁস

#

নিজস্ব প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি, ২০২২,  4:26 PM

news image

ছোট ভাই-বোনের সঙ্গে নাটক-সিনেমার দৃশ্যের অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া কিশোরীর নাম সালমা আক্তার (১৩)। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কক্সবাজার দরিয়া নগরের বড়ছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। সালমা ওই এলাকার ইমাম হোসেনের মেয়ে। সালমার বাবা ইমাম বলেন, আমি স্ত্রীসহ সৈকত পাড়ে সবজি খেতে কাজ করতে গিয়েছিলাম। এসময় ছোট ভাই-বোনকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে যায় সালমার।

খবর পেয়ে সালমাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন।  সালমার চাচা শরীফ উদ্দিন বলেন, আমার স্ত্রী শাহেনাসহ বাড়ির সবাই সবজি ক্ষেতে কাজ করছিল। এসময় খেলতে গিয়ে সালমার গলায় ফাঁস লাগে। সালমার বড় ভাই আবদুল্লাহ মাদরাসা থেকে এসে ঘরের বারান্দায় বোনের লাশ দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকারে সবজি ক্ষেত থেকে সবাই এসে সালমাকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম উদ্দিন বলেছেন, প্রাথমিকভাবে জেনেছি অভিনয় দেখাতে গিয়ে কিশোরীটির মৃত্যু হয়েছে। লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। -সূত্র : চ্যানেল২৪.কম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম