ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

অভয়নগরে সন্ত্রাসীদের হাতে যুবলীগ নেতা খুন

#

নিজস্ব প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি, ২০২৪,  5:05 PM

news image

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে মুরাদ হোসেন (৩০) নামে এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন নওয়াপাড়া সরদারপাড়ার শাহাবুদ্দিনের ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে মুরাদ হোসেন নওয়াপাড়া বাজার থেকে হেঁটে তার বাড়ি তরফদারপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে কবরস্থানে কাছে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম বলেন, যুবলীগ নেতা মুরাদ হোসেন হত্যায় জড়িতদের গ্রেফতার করতে তদন্ত ও অভিযান শুরু করেছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম