ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

অব্যাহত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

#

নিজস্ব প্রতিনিধি

২২ জুন, ২০২৩,  8:32 PM

news image

অব্যাহত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, ধোপাজানসহ সকল নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ১২ ঘণ্টায় সুরমা নদীর পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও সুরমা নদীর নবীনগর পয়েন্ট দিয়ে বিপৎসীমার মাত্র ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (২২ জুন) পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সুনামগঞ্জ সিলেট অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা সৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত কমে গেলে দ্রুতই পানি নেমে যেতে পারে। বন্যা মোকাবেলা সকল ধরনের প্রস্তুতির কথা জানিয়ে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগদ ২৫ লাখ টাকা, ৬০০ টন জিয়ার চাল, ১০ হাজার প্যাকেট শুকনো খাবার মজুদ রাখাসহ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম