ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে : ইসি আনিছুর রহমান

#

২৫ ডিসেম্বর, ২০২৩,  5:57 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটারদের আমরা বলব- ভোট দিতে আসুন। তার মানে এই নয়, আমরা ভোটারদের কেন্দ্রে উপস্থিত করব। ভোটারদের উপস্থিতির জন্য প্রার্থীদের বিভিন্ন কৌশল থাকে তারা সেভাবে ভোটার আনবেন বলে আমার বিশ্বাস।’আনিছুর রহমান আরও বলেন, প্রচার-প্রচারণায় কেউ বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেবেন জেলা রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং অফিসাররা। আইন অনুযায়ী প্রচার-প্রচারণা যেটুকু করার সেটুকু করতে দিতে হবে। তবে প্রার্থীদেরও দায়িত্ব আছে। আচরণবিধিতে আছে, কোনো প্রার্থী কোথায় প্রচার-প্রচারণা করতে চান তা ২৪ ঘণ্টা আগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে। কারণ, একই স্থানে যদি দুজন প্রচার করতে চান তাহলে স্বাভাবিকভাবেই পরিবেশ উত্তপ্ত হবে। এ জন্যই ওসিকে বিষয়টি জানানোর জন্য বলেছি। যেন পুলিশ ব্যবস্থা নিতে পারে। রবিবার (২৪ ডিসেম্বর) বেলা ২টয় সুনামগঞ্জ  পৌর শহরের  হাসন রাজা মিলনায়তনে বিশেষ আইন শৃঙ্খলা ও মত বিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের সাথে  প্রেস ব্রিফিং এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ,সিলেট রেঞ্জের  ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, জেলা রিটার্নিং কর্মকর্তা ও সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: রাশেদ ইকবাল চৌধুরী, পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও  সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ সহ নির্বাচন অফিসার, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম