ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

অবশেষে ১ ডিসেম্বর সেন্টমার্টিন যাচ্ছে দুটি পর্যটকবাহী জাহাজ

#

নিজস্ব প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০২৪,  10:35 PM

news image

দুই মাস বন্ধ থাকার পর অবশেষে সেন্টমার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। ইতোমধ্যে অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে। ১ ডিসেম্বর (রোববার) থেকে উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাট থেকে দুটি জাহাজ চলাচল করবে বলে জানিয়েছেন এমবি বারো আউলিয়া জাহাজের পরিচালক মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান বলেন, এরমধ্যে পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে যেতে এক হাজার টিকেট অগ্রিম কিনেছেন। পর্যটকরা যাতে নিরাপদে সেন্টমার্টিনে পৌঁছতে পারেন সে বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরিস্থিতি ঠিক থাকলে পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণে যেতে পারবেন। সেন্টমার্টিন রয়েল বিচের পরিচালক জাহেদ হোসেন বলেন, ১ ডিসেম্বর থেকে ইনানী জেটিঘাট দিয়ে কর্ণফুল ও বারো আউলিয়া নামে দুটি জাহাজে পর্যটক সেন্টমার্টিনে আসার কথা। তবে পর্যটন মৌসুমের দুইমাস পেরিয়ে গেছে। সেন্টমার্টিনে পর্যটক না আসাতে দ্বীপবাসীর সংসার চলছে না। হোটেল-রেস্তোরাঁ বা অন্যান্য দোকানপাটে টাকা খরচ করে সাজিয়েছি, পর্যটক না আসার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম