ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

অবশেষে ১২ ঘণ্টা পর নিভল তেলবাহী সেই জাহাজের আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুলাই, ২০২৩,  5:16 PM

news image

ঝালকাঠির সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত ‘সাগর নন্দিনী-২’ নামের তেলবাহী জাহাজ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পর নিভেছে। মঙ্গলবার (৪ জুলাই) ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফিরোজ কুতুবী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৫টার কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। উপ-পরিচালক ফিরোজ কুতুবী জানান, জাহাজটিতে আর কোনো তেল অবশিষ্ট নেই। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার পর সব পুড়ে আগুন নিভে যায়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করা হয়েছে। তিনি আরও জানান, অগ্নিনির্বাপণে বরিশাল বিভাগে মজুত থাকা সব ফোম ব্যবহারের পর খুলনা থেকেও ফোম নিয়ে আসা হয়। সর্বোচ্চ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে তেল পুড়ে নিঃশেষ হয়ে মঙ্গলবার ভোরে অবশেষে আগুন নিভেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, শনিবার (১ জুলাই) দুপুরে বিকট শব্দে সাগর নন্দিনী-২ জাহাজে বিস্ফোরণ ঘটে। পরে পুরো জাহাজে আগুন লেগে যায়। এতে চারজন শ্রমিক দগ্ধ হন এবং চারজন শ্রমিক নিখোঁজ হন। পরে দুই দিন অভিযান চালিয়ে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম