ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

অবশেষে মুক্তি পেলেন ভেনেজুয়েলার অধিকারকর্মী জাভিয়ের তারাজোনা

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  4:48 PM

news image

ভেনেজুয়েলার কারাগার থেকে মুক্তি পেয়েছেন দেশটির খ্যাতিমান অধিকারকর্মী জাভিয়ের তারাজোনা। আন্তর্জাতিক চাপের মুখে ভেনেজুয়েলার সরকারের রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার সাম্প্রতিক ঘোষণার পর তিনি কারামুক্ত হলেন।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রবিবার দেওয়া পোস্টে জাভিয়ের তারাজোনার ভাই জোসে রাফায়েল তারাজোনা লেখেন, ‘১ হাজার ৬৭৫ দিন, ৪ বছর ও ৭ মাস, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই দিনটি এসেছে। আমার ভাই জাভিয়ের তারাজোনা মুক্ত হয়েছেন।’ তিনি আরও লেখেন, ‘একজন মানুষের মুক্তি অন্য সবার মনে আশার সঞ্চার করে।’ ভেনেজুয়েলার একটি মানবাধিকার সংগঠনের প্রধান জাভিয়ের তারাজোনা। ২০২১ সালের জুলাইয়ে গ্রেপ্তার হওয়ার পর থেকে রাজধানী কারাকাসের একটি কারাগারে বন্দী ছিলেন তিনি। গতকাল রোববার তাঁর সংগঠনও জাভিয়ের তারাজোনার মুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, ‘মানবাধিকার রক্ষায় সরব থাকা, দমন–পীড়নের সমালোচনা এবং কথা বলার জন্য’ জাভিয়ের তারাজোনাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। ‘ফোরো পেনাল’ নামে ভেনেজুয়েলার আরেকটি অধিকার সংগঠন জানায়, গত ৮ জানুয়ারির পর থেকে তারা তিন শতাধিক রাজনৈতিক বন্দীর মুক্তির ঘটনা যাচাই করে দেখেছে। গত শুক্রবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেন, তাঁর সরকার একটি সাধারণ ক্ষমা আইন চালু করবে, যা শত শত রাজনৈতিক বন্দীর জন্য সহায়ক হবে। কারাকাসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে আনা এবং দেশটিতে রাজনৈতিক–অর্থনৈতিক সংস্কার করার আহ্বান জানানোর সপ্তাহ চারেক পর দেলসি রদ্রিগেজের সরকার এমন ঘোষণা দিয়েছে। সূত্র: বিবিসি, আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম