ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

অবশেষে বিশ্ববাজারে চিনির দরপতন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর, ২০২৩,  5:01 PM

news image

১২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যাওয়ার পর অবশেষে বিশ্ববাজারে চিনির দাম কমলো। মঙ্গলবার (৭ নভেম্বর) খাদ্যপণ্যটির মূল্য হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, মঙ্গলবার ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) অপরিশোধিত চিনি দর হারিয়েছে। এদিন আগামী মার্চের চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি পাউন্ড চিনির দাম স্থির হয়েছে ২৭ দশমিক ৫৯ সেন্টে। এর আগে যা ছিল ২৮ দশমিক ১৪ সেন্ট। যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। একই কর্মদিবসে আসছে ডিসেম্বেরের সাদা চিনির দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৭৫২ ডলার ৪০ সেন্টে। তবে আগামী দিনে চিনির দাম ঊর্ধ্বমুখী থাকার আশঙ্কা করা হচ্ছে। বিক্রেতারা বলছেন, এল নিনো আবহাওয়ার প্রভাবে ভারত ও থাইল্যান্ডসহ এশিয়ার অধিকাংশ দেশে চিনির উৎপাদন কমতে পারে। এর ফলে আগামী বছরও সরবরাহ সীমিত থাকতে পারে। যার প্রভাব পড়বে বাজারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম