ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

অবশেষে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

#

স্পোর্টস ডেস্ক

০৬ অক্টোবর, ২০২২,  9:44 PM

news image

ত্রিদেশীয় সিরিজ খেলতে অবশেষে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব আল হাসান। ৬ অক্টোবর নিউজিল্যান্ড সময় সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিয়েছেন, বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক। সব ঠিক থাকলে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস করতে দেখা যাবে সাকিবকে। এর আগে ভিসা জটিলতায় নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে ব্যাপক ঝামেলায় পড়তে হয় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে। সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ করেই নিউজিল্যান্ডে উড়াল দিতে চেয়েছেন সাকিব। তবে টিকিট ম্যানেজ করতে না পারায়, তখন উড়াল দিতে পারেননি। পরবর্তীতে সাকিব ২ অক্টোবরের একটি টিকিট পেয়েছিলেন, যা ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা ছিল ৪ অক্টোবর। তবে পথিমধ্যে ট্রানজিট গণ্ডগোল আটকে দেয় সাকিবকে। ক্রাইস্টচার্চে আসার জন্য তাহিতি হয়ে আসতে হতো এই ক্রিকেটারকে। ৪ অক্টোবর পৌঁছানোর কথা থাকা ওই ফ্লাইটে এসে দেখা যায় তাহিতি পর্যন্ত আসতে পারলেও সেখানকার ভিসা জটিলতা রয়েছে সাকিবের। যার ফলে লস এঞ্জেলেস এয়ারপোর্ট থেকে বোর্ডিং না করিয়ে আবার ফেরত পাঠানো হয় সাকিবকে। পরবর্তীতে এয়ারলাইনস থেকেই ভিসা সমস্যার সমাধান করা হয়। অবশেষে ত্রিদেশীয় সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দিলেন এই ক্রিকেটার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম