ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

অবশেষে ঢাকায় বৃষ্টি হলো

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২২,  4:08 PM

news image

অবশেষে রাজধানীতে বৃষ্টি হলো, সঙ্গে কালবৈশাখী ঝড়ও হয়েছে। বুধবার সকাল পৌনে ৭টার দিকে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। সকাল পৌনে ৭টায় যেন রাজধানী ঢাকায় সন্ধ্যা নেমে আসে। এরপরই শুরু হয় কালবৈশাখী ঝড়। ঝড়ের সঙ্গে বৃষ্টি আর ঘন ঘন বজ্রপাত এবং বিজলি চমকানো-বুধবারের সকালটা যেন হঠাৎই ভয়ঙ্কর হয়ে উঠেছিল। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। টানা ভ্যাপসা গরমে রাজধানীবাসী কাহিল হয়ে পড়ছিলেন। বৃষ্টিতে আপাতত স্বস্তি মিলেছে। সকাল পৌনে ৭টার পর শুরু হওয়া ঝড়-বৃষ্টি প্রায় এক ঘণ্টা পর, পৌনে ৮টার দিকে কমে আসে।

এরপর লোকজনও ধীরে ধীরে বাইরে বের হতে শুরু করেন। তবে রাজধানীর বিভিন্ন সড়কের কোথাও কোথাও এই হঠাৎ বৃষ্টিতেও পানি জমতে দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন পাড়া মহল্লার ছোট ছোট গলির রাস্তাও পানিতে তলিয়ে যায়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবাহওয়া অধিদপ্তর বলেছিল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, পাবনা, যশোর ও রাঙ্গামাটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বল পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম