ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী সাগরে লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, যারা পাবেন

অবশেষে ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খান

#

২৪ মার্চ, ২০২৩,  9:21 PM

news image

অবশেষে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় নাম উঠেছে দুবাইয়ের আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামের। তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি। বৃহস্পতিবার (২৩ মার্চ) দিনগত রাতে ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশের তালিকায় তার নাম পাওয়া গেছে। ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করা হয়েছে। ৩৫ বছর বয়সী রবিউলের জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে। জাতীয়তা বাংলাদেশি। এর আগে, ২০১৮ সালে বনানীতে বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সংশ্লিষ্ট কাগজপত্র ইন্টারপোলে পাঠায় বাংলাদেশ পুলিশের শাখা। পরবর্তীতে এ বিষয়টি ইন্টারপোল অবহিত হলে রেড নোটিশ জারি করে। এরই ধারাবাহিকতায় ইন্টারপোলের ওয়েবসাইটে যুক্ত হল রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নাম। উল্লেখ্য, দুবাইয়ে নিজের শোরুম উদ্বোধন করা নিয়ে সম্প্রতি আলোচনায় আসেন আরাভ খান। বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে দিয়ে শোরুম উদ্বোধন করা হবে- এমন ঘোষণার মাধ্যমে আলোচনায় আসেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম