ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

অবশেষে আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

#

১৬ মার্চ, ২০২৩,  8:33 PM

news image

অবশেষে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। এর আগে গুরুত্বপূর্ণ ধাতুটির দর দ্রুতগতিতে বাড়ছিল। বাড়তে বাড়তে গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। হঠাৎ যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে গেছে। সেই রেশ না কাটতেই সুইজারল্যান্ডের শীর্ষতম ক্রেডিট সুইস ব্যাংকে ধস নামার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এতে ব্যাংকিং খাতে সংকট দেখা দিয়েছে।  পরিপ্রেক্ষিতে আর্থিক খাত নিয়ে আরও পরিষ্কার ধারণা চাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে বুঝেশুনে বিনিয়োগ করছেন তারা। এতে স্বর্ণে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।বৃহস্পতিবার (১৬ মার্চ) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দর স্থির হয়েছে ১৯১২ ডলার ৪৮ সেন্টে। আগের কার্যদিবসে (বুধবার) বেঞ্চমার্কটির দাম ১ শতাংশের বেশি বেড়েছিল। প্রতি আউন্সের মূল্য নিষ্পত্তি হয়েছিল ১৯২৪ ডলার ৬৩ সেন্টে। একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্যের পতন হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। আউন্সপ্রতি দাম দাঁড়িয়েছে ১৯১৫ ডলার ১০ সেন্টে। আগের দিন যা ছিল ১৯৩১ ডলার ৩০ সেন্ট। জিওজিৎ ফিন্যান্সিয়াল সার্ভিসের পণ্য গবেষণা প্রধান হারিশ ভি বলেন, মার্কিন ব্যাংকিং সেক্টর সংকটের পর নিজেদের অর্থ রাখার জন্য একটি নিরাপদ আশ্রয় খুঁজছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দাম বৃদ্ধির সূত্রপাত ঘটেছে। তবে টেকনিক্যাল কারণে এদিন নিম্নমুখী হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম