ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অবশেষে অস্ট্রেলিয়া ছেড়েছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ

#

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২২,  6:56 PM

news image

বহু নাটকীয়তার পর আইনি লড়াইয়ে হেরে অস্ট্রেলিয়া ছেড়েছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। সোমবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি করোনাভাইরাস প্রতিরোধী টিকা না নেওয়ায়। সার্বিয়ান তারকার ভিসা বাতিল করা হয়েছে। অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হলে সাধারণত পরবর্তী তিন বছর আর অস্ট্রেলিয়ায় প্রবেশ করা যায় না। তবে জোকোভিচের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

অস্ট্রেলিয়ান ওপেন খেলার উদ্দেশ্যে চলতি জানুয়ারি মাসের শুরুতে মেলবোর্নে প্রবেশ করেই আটক হন জোকোভিচ। তাকে সরকারির তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত একটি হোটেলে আটকে রাখা হয়। তার ভিসাও বাতিল করা হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন জোকোভিচ। প্রথম লড়াইয়ে জিতলেও পরে শুনানিতে হেরে যান তিনি। এরপরই অস্ট্রেলিয়া ছাড়েন টেনিসের নাম্বার ওয়ান তারকা। জোকোভিচের ভিসা নিয়ে এত বেশি আলোচনা হয়েছে যে মূল খেলাই চলে গেছে আলোচনার বাইরে। স্কট মরিসন বলেছেন, ‌‌‘ভিসা বাতিল করা হয় তিন বছরের জন্য। তবে প্রযোজ্য ক্ষেত্রে এ সময়সীমা কমিয়ে আনার সুযোগ রয়েছে। এ বিষয়ে বিবেচনা করা যেতে পারে।’ মরিসনের এমন ইঙ্গিতে ধারণা করা হচ্ছে হয়তো পরের বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ পেতেও পারেন জোকোভিচ।-সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম