ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

অবকাশ শেষে নিয়মিত বিচারিক কার্যক্রমে সুপ্রিম কোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৩,  4:56 PM

news image

অবকাশ শেষে দুই সপ্তাহ পর আজ থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ। গত ১৯ ডিসেম্বর থেকে অবকাশকালীন ছুটি শুরু হয় সুপ্রিম কোর্টে। সোমবার (২ জানুয়ারি) সকাল ৯টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কার্যক্রম শুরু করে। আর হাইকোর্ট বিভাগ কার্যক্রম শুরু করে সকাল সাড়ে দশটায়। এর আগে গত ১৯ ডিসেম্বর অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিম কোর্ট। অবকাশকালীন ছুটিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কয়েকটি কোর্ট এবং চেম্বার আদালত খোলা ছিল। তবে আপিল বিভাগ বন্ধ ছিল। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চারবারের সাবেক সভাপতি ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের স্মরণে আজ অর্ধবেলা বন্ধ রয়েছে সুপ্রিম কোর্টের কার্যক্রম। আপিল বিভাগ বেলা ১১টার পর এবং হাইকোর্ট বিভাগ দুপুর ১টার পর কার্যক্রম শুরু করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম