ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

অবকাশ যাপনে সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২৪,  7:53 PM

news image

অবকাশ যাপনের জন্য আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি তিন দিনের সফরে রাঙ্গামাটির সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (৪ ফেব্রুয়ারি) বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। শিরিন আক্তার বলেন, আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতি সাজেকে অবকাশ যাপনের জন্য আসবেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিঠি পেলে আগামী ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সফরের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির সাজেক ভ্রমণে রিসোর্ট-কটেজ বন্ধ রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে ওই সময়ে নিরাপত্তা বলয় জোরদার রাখতে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, কটেজ ও রিসোর্ট মালিক সমিতির নেতাদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক বরাবর রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাঙামাটি জেলার সাজেক সফর করবেন। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের গমনাগমনের প্রশাসনিক, আবাসন ব্যবস্থা ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, গত বছর রাষ্ট্রপতির সাজেক ভ্যালি সফরের কথা থাকলেও পরে অনিবার্য কারণে সফরটি স্থগিত করে রাষ্ট্রপতির কার্যালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম