ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অফিস কর্মকর্তা, কর্মচারীদের টিকা সনদ বাধ্যতামূলক

#

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২২,  9:23 PM

news image

দেশে ভয়াবহভাবে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণের লাগাম টানতে ১১ দফা নির্দেশনা দেয়া হলেও মানছে না অনেকেই। তাই শুক্রবার (২১ জানুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে ৬ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ। আর সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাগম করা যাবে না। এতে যোগ দিতে হলে টিকা সনদ ও করোনার নমুনা পরীক্ষার পিসিআর সার্টিফিকেট আনতে হবে।  সরকারি, বেসরকারি, অফিস, শিল্প-কারখানার কর্মকর্তা,

কর্মচারীদের টিকা সনদ বাধ্যতামূলক করা হয়েছে। গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সেজন্য অর্ধেক জনবল দিয়ে অফিস-আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। নির্দেশনা বাস্তবায়ন থাকবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বাণিজ্য মেলা, স্টেডিয়াম কিংবা পর্যটন এলাকায় গেলে অবশ্যই সঙ্গে করে টিকা কার্ড নিয়ে যেতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া আসছে বই মেলাতেও একই শর্ত প্রযোজ্য থাকবে। মন্ত্রী জানান, বই মেলার জন্য একটি বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এরই মধ্যে হাসপাতালে বাড়তে শুরু করেছে রোগী। মন্ত্রী আরও বলেন, পর্যাপ্ত পরিমাণে টিকা মজুত রয়েছে। তবে টিকাদানের লক্ষ্যমাত্রা ১০ শতাংশ কমিয়ে মোট জনসংখ্যার ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জার্মানভিত্তিক জেনম সিকোয়েন্সের তথ্যভাণ্ডার বলছে, আক্রান্তদের ৭৯ শতাংশই ওমিক্রন ধরনের। ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত হাজার ছাড়ায়। আর চার দিনের ব্যবধানে গতকাল বৃহস্পতিবার দৈনিক শনাক্ত দ্বিগুণ হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম