ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অপ্রয়োজনীয় ই-মেইল বন্ধের উপায়

#

আইটি ডেস্ক

২৯ জুলাই, ২০২৫,  4:46 PM

news image

মনের ভুলে বা কাজের চাপে নিজের জিমেইল অ্যাকাউন্টে আসা অপ্রয়োজনীয় ই-মেইলগুলো মুছে ফেলা আর হয়ে ওঠে না অনেকের। ইনবক্স ভরে যায় অপ্রয়োজনীয় ই-মেইলে। অপ্রয়োজনীয় ই-মেইল বেশি থাকলে দরকারের সময় গুরুত্বপূর্ণ ই-মেইল খুঁজে পেতে বেশ ঝামেলা হয়। অসংখ্য মেইলের মধ্যে থেকে একটি একটি করে বেছে অপ্রয়োজনীয় মেইল ডিলিট করা সময়সাপেক্ষ। প্রযুক্তিবিদেরা বলছেন, ডিলিট করা ছাড়া অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করার কিন্তু অন্য উপায়ও রয়েছে। জেনে নিন কীভাবে তা করতে হয়-

১। মোবাইল ফোন বা কম্পিউটার থেকে মেইল খুলুন।

২। বিজ্ঞাপন বা প্রচারমূলক সংস্থা থেকে আসা মেইল বন্ধ করার জন্য প্রথমে তা ‘আনসাবস্ক্রাইব’ করতে হবে।

৩। তার জন্য নির্দিষ্ট সংস্থা থেকে আসা যে কোনো একটি মেইল খুলে নিন।

৪। এই পাতার একেবারে ডান দিকে দেখুন তিনটি ‘ডট’ বা বিন্দুচিহ্ন।

৫। সেখানে ক্লিক করলেই বিভিন্ন অপশন-যুক্ত দীর্ঘ একটি তালিকা বেরিয়ে পড়বে।

৬। তারপর সেখান থেকে ‘আনসাবস্ক্রাইব’ অপশনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ হবে সহজেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম