ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

অপপ্রচার রোধ : ফেসবুকের সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার

#

আইটি ডেস্ক

০২ আগস্ট, ২০২৩,  7:20 PM

news image

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করবে ফেসবুকের একটি প্রতিনিধি দল। আগামীকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ফেসবুকের প্রতিনিধি দল সাক্ষাতের সময় চেয়েছে। সাক্ষাতের কারণ জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন অপপ্রচার বন্ধ করা যায়, সেই বিষয়ে আলোচনা হতে পারে।’ ফেসবুকের সিঙ্গাপুর অফিসের তিন কর্মকর্তা সিইসির সঙ্গে বৈঠক করবেন। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা’র বাংলাদেশবিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারোয়ারের নেতৃত্বে ওই প্রতিনিধি দল আসবে বলে জানান ইসি কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম