ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

অন্য গাড়িতে ধাক্কা, ফল বোঝাই পিকআপ চালক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মে, ২০২৪,  4:50 PM

news image

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িতে ধাক্কা দিয়ে ফল বোঝাই পিকআপ ভ্যানের চালক মো. মিলন (৪০) নিহত হয়েছেন। নিহত চালক সাতক্ষীরা জেলার দেবহাটা থানার গরিয়া ডাঙ্গা গ্রামের মৃত আনসার গাজীর ছেলে। সোমবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।  পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় চট্টগ্রামগামী ফল বোঝাই পিকআপ ভ্যানটি  ( নম্বর : চ. -মে. -ন -১৪-০৮৯৭) সামনে থাকা অজ্ঞাতনামা অপর একটি কাভার্ভ্যাডনের পেছনে ধাক্কা দেয়। এতে চালক মিলন গুরুতর আহত হন। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয় জনতার সহযোগিতায় গুরুতর আহত চালক মিলনকে উদ্ধার করে। কিন্তু কিছুক্ষণ পর ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেনম, ট্রাক চালকের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম