ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

অন্য গাড়ির পেছনে ধাক্কা দিয়ে ট্রাক চালক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১১ মে, ২০২৪,  4:58 PM

news image

কুমিল্লার চৌদ্দগ্রামে অন্য গাড়ির পেছনে ধাক্কা দিয়ে সাগর (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক চালক পাবনা জেলার সদর উপজেলার পূর্ব আগরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসেন। তিনি জানান, শনিবার রাত ৩ ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মালবোঝাই ট্রাক (ঝিনাইদহ ট- ১১-০৮০৩) চট্টগ্রামমুখী অজ্ঞাতনামা চলন্ত গাড়ির পিছনে ধাক্কা দেয়, এতে চালক সাগর গুরুতর আহত হন। মিয়াবাজার ফাঁড়ির পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সাগরকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রাক ও সাগরের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম