ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৬,  7:16 PM

news image

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত রোববার (১৭ মে) এ বিষয়ে শুনানি শেষ হয় এবং আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল। এর আগে রিটের শুনানিতে আবেদনকারীর পক্ষে আইনজীবী এম কে রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে—এমন অভিযোগ তুলে তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়। তার মতে, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে যেন প্রক্রিয়াগতভাবে ওভারথ্রো করা না যায়, সে বিষয়ে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রিটকারী আইনজীবী মহসিন রশীদ রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, তারা হাইকোর্টের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন। উল্লেখ, রিটে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্তের জন্য একটি কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম