ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আবদুল্লাহ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২৫,  7:19 PM

news image

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নয় মাস পেরিয়ে গেলেও গণহত্যার দৃশ্যমান কোনো বিচার হয়নি। বরং পতিত সরকারের সাবেক মন্ত্রী ও এমপিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে আয়েশি জীবনযাপন করছেন। এর মধ্যেই বুধবার মধ্যরাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ নিয়ে দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৮ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়।  তিনি আরও লিখেছেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন?

সবশেষে প্রশ্ন রেখে এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক লিখেছেন,  তা ইন্টেরিম, এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার এভাবে হঠাৎ দেশত্যাগ নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্ন উঠতে শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম