ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

অনুমতি ছাড়া হজ পালন করলে জেল-জরিমানা

#

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  8:17 PM

news image

আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকার জন্য পর্যটক ও বাসিন্দাদের সতর্কতা দিয়েছে সৌদি আরবের সরকার। একইসঙ্গে অনুমতি ছাড়া হজ পালনের মাধ্যমে কেউ আইন ভঙ্গ করলে তাকে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হবে বলেও জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি। যারা এই আইন ভঙ্গ করবেন, তাদের ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা। এমনকি, যে বা যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহণ করে ধরা পড়বেন, তাদেরকেও ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। অপরদিকে, যেসব প্রবাসী হজ মৌসুমের এই আইন ভঙ্গ করবেন, তাদেরকে প্রথমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। কারাভোগ শেষ হলে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। একইসঙ্গে পরবর্তী ১০ বছরের জন্য তাদের সৌদি আরবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম