ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

অনির্দিষ্টকালের জন্য নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ

#

১০ জুলাই, ২০২৩,  12:53 AM

news image

শেরপুর প্রতিনিধি: সড়ক সংস্কারের জন্য অনির্দিষ্টকালের জন্য শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে পণ্য আমদানি বন্ধ ঘোষণা করেছে ভারতের রপ্তানিকারকরা। রবিবার (৯ জুলাই) শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল এ বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের সঙ্গে যুক্ত ভারত সীমান্তে তুরা ও ডালু এলাকার সড়ক পথ সংস্কারের জন্য পণ্য আমদানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সড়ক দিয়ে ভারত ও ভুটান থেকে ভারী ট্রাকে পাথর আমদানি করা হতো বাংলাদেশে। চলমান বর্ষায় সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ায় যাতায়াত ব্যহত হচ্ছিল। তাই সংস্কার কাজের জন্য অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে। নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ভারতীয় অংশে রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দ হয়েছিল। নিয়মিত পণ্যবাহী ভারী ট্রাক চলাচলের জন্য রাস্তার সংস্কার কাজ ব্যহত হচ্ছিল। তাই ঠিকাদারদের অনুরোধে ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে। শনিবার তারা আমাদের অফিসিয়ালি বিষয়টি জানিয়েছেন। ট্রাক চলাচল বন্ধ থাকলেও বন্দরে পাথর ভাঙার কাজ স্বাভাবিকভাবেই চলতে থাকবে। শুধুমাত্র পণ্য আমদানি ও লোড আনলোড কার্যক্রম বন্ধ থাকবে। স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার কার্যক্রমও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম