ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

অনলাইন গেম নিয়ন্ত্রণে আইন হচ্ছে ভারতে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২২,  9:48 PM

news image

ভারতের মধ্যপ্রদেশে পরিবারের অজান্তেই ১১ বছর বয়সী এক শিশু অনলাইন গেমে অর্থ হারিয়ে আত্মহত্যার ঘটনার পর অনলাইন গেমিং নিয়ন্ত্রণের জন্য আইন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ওই আত্মহত্যার খবর প্রকাশের পর থেকেই অভিভাবকদের মধ্যে সন্তানের অনলাইন গেমের আসক্তি নিয়ে উদ্বেগ দেখা দেয়। তারা সরকারের কাছে আবেদন জানাতে থাকে; সব ধরনের অনলাইন গেম আইন করে নিষিদ্ধ করা হোক। তাদের ধারণা, করোনা মহামারীর শুরু পর থেকে শিশুদের মধ্যে অনলাইন গেমের আসক্তি বেড়ে গেছে। অভিভাবকদের এমন দাবির মধ্যেই আইন করার প্রস্তাব এসেছে।

প্রস্তাবিত আইনে অনলাইন গেমিং, বাজি ধরা, জুয়া খেলাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। যেসব গেম শিশুদের আসক্ত করে সেসব গেম হোস্টিং ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হবে। শিশুদের ক্ষতি করে এমন গেম তৈরী ও পরিচালনার সাথে জড়িতদের জেল ও জরিমানার বিধান করা হচ্ছে। এনডিটিভি জানায়, ভোপালের ১১ বছর বয়সী সূর্যান্ত ওঝা বাবা-মায়ের অজান্তেই অনলাইন গেমে ৬ হাজার টাকা হেরে আত্মহত্যা করে। ভোপাল পুলিশ জানিয়েছে, এটি অত্যন্ত গুরুতর একটি বিষয়। এ ধরনের আত্মহত্যা অনলাইন গেমের সাথে জড়িত। তাই অনলাইন গেমিং নিয়ন্ত্রণের জন্য নতুন আইন করা হবে। আইনের খসড়া ইতোমধ্যেই প্রস্তাব করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম