ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

অনলাইনে চালু হলো প্রাথমিকের শিক্ষক বদলি কার্যক্রম

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২২,  10:06 PM

news image

প্রথমবারের মতো অনলাইন আবেদন যাচাই করে প্রাথমিক শিক্ষক বদলির কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বুধবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। জানিয়েছেন, বদলিকে ঘিরে নানা অনিয়ম ও শিক্ষকদের হয়রানির শিকার হতে হয়। এছাড়াও বদলির জন্য শিক্ষকদেরকে বিভিন্ন অফিসে ছোটাছুটি করতে হয়। এতে করে শিক্ষার্থীদের পাঠদানেও বিঘ্ন ঘটে। তাই অনলাইনে বদলি কার্যক্রমের এই উদ্যোগ নেয়া হয়েছে। উদ্বোধনী দিনে ২৬ জনের অনলাইন আবেদন যাচাই করে ২৪ জনকে বদলি করা হয়েছে। এই পাইলট কার্যক্রম আরো যাচাই-বাছাই করে আগামী আগস্ট থেকে দেশজুড়ে শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী। আপাতত ঢাকাসহ ১১ মহানগরে অনলাইনে বদলির আবেদন গ্রহণ করা হবে না বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম