ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

অনন্য উচ্চতায় নেইমার

#

স্পোর্টস ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২২,  4:30 PM

news image

দীর্ঘদিন পর ফুটবল মাঠে দেখা মিললো সাম্বা নৃত্যের। হলুদ-নীল জার্সিধারীদের সেই নাচে বিমোহিত হলো ফুটবলবিশ্ব। নির্ধারিত ৯০ মিনিট শেষে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা।  ম্যাচের ১১তম মিনিটে ডি-বক্সের ভেতরে রিচার্লিসনকে ফাউল করে বসেন কোরিয়ার ইয়ং জুং। এতে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইনিজুরি কাটিয়ে দলে ফেরা নেইমার জুনিয়র। প্রবল চাপে ছিলেন না নেইমার তা বোঝা যায় স্পট কিকে। আস্তে ধীরে এগিয়ে আলতো ছোঁয়ায় গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠান তিনি। এই গোলে নেইমার নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ব্রাজিলের তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের তিন ভিন্ন আসরে গোল করার অনন্য কীর্তি গড়েছেন। এর আগে এই রেকর্ড গড়েছিলেন রোনালদো ও পেলে। নেইমার ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে দলের হয়ে গোল করেছিলেন। ২০১০ সালে কোনো গোল পাননি। ২০১৪ সালে চারটি ও ২০১৮ সালে দুই গোল করেছিলেন। পেলে ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালে গোল করেছিলেন। রোনালদো গোল করেছেন ১৯৯৮, ২০০২ ও ২০০৬ সালে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম