ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অধিক লাভের জন্যই বেপরোয়া গতিতে গাড়ী চালাতো রাকিব

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২২,  10:09 PM

news image

ছবি : সংগৃহীত

র‌্যাবের হাতে গ্রেফতার বাসচালক রাকিব।র‌্যাবের হাতে গ্রেফতার বাসচালক রাকিব। অধিক লাভের আশায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতো রাকিব। অধিক গতি থাকার কারণে ফ্লাইওভার দিয়ে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে রাকিব দুই পথচারীদের চাপা দেয়। রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ২ পথচারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাসের চালক রাকিব শরীফ র‌্যাবের কাছে এমনটিই স্বীকার করে। রবিবার (৯ জানুয়ারি) দুপুরে কাওরানবাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন জানান এ তথ্য জানান।

নারায়ণগঞ্জে ট্রলারডুবির ঘটনায় মা-মেয়েসহ ৪ জনের লাশ উদ্ধারনারায়ণগঞ্জে ট্রলারডুবির ঘটনায় মা-মেয়েসহ ৪ জনের লাশ উদ্ধার শনিবার সকাল সাড়ে ৯টায় হানিফ ফ্লাইওভারে মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর  শেখ ফরিদ (২৮), মো.  বাদশা মিয়াকে (৩২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা পর বাসটি রেখে চালক পালিয়ে যায়।  খন্দকার আল মঈন  জানান, দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ছায়া তদন্ত করে র‌্যাব-৩ এর একটি দল শনিবার রাতে ওয়ারী এলাকা থেকে  মেঘলা পরিবহনের ওই বাসটির চালক মো. রাকিব শরীফকে (২৫) কে গ্রেফতার করে। গত ১৫ দিন আগে বাসটির মালিক সবুর কাছ থেকে মিয়ার দৈনিক ২ হাজার ২৫০ টাকা দেওয়ার শর্তে বাসটি ভাড়ায় চালানো শুরু করে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম