ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

অধিকৃত ইউক্রেনের ৪ অঞ্চলে নির্বাচনে পুতিনের দলের জয়

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৩,  4:44 PM

news image

রাশিয়ার সঙ্গে যুক্ত করা ইউক্রেনের চারটি অঞ্চলে আঞ্চলিক ও পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভোট গ্রহণ শেষ হয়।  মস্কো ও রুশ নিযুক্ত কর্মকর্তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসনের ভোটাররা পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টিকে সমর্থন করেছেন। ৭০ শতাংশ ভোট পুতিনের দল পয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে ভোটের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। রাশিয়ার কয়েকটি মিত্র ব্যতীত কেউ এই অঞ্চলকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়নি। এদিকে ইউরোপের শীর্ষস্থানীয় মানবাধিকার গোষ্ঠী কাউন্সিল অফ ইউরোপ এই নির্বাচনকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। অন্যদিকে কিয়েভ এবং তার মিত্ররা বলেছে, এটি ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের অঞ্চলগুলিতে মস্কোর নিয়ন্ত্রণ জোরদার করার একটি অবৈধ প্রচেষ্টা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম