ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত বেড়ে ৪

#

নিজস্ব প্রতিনিধি

২১ আগস্ট, ২০২৩,  8:57 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অটোরিকশার আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়াল। সোমবার (২১ আগস্ট) খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১২টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সরাইল উপজেলা বড়ইবাড়ি এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭) ও একই এলাকার নাজমুল মিয়ার ছেলে জিলানী (৮)। বাকিদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক শিশু ও দুজন পুরুষ নিহত ও দুজন যাত্রী আহত হয়েছেন। পরে আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যান। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সোমবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালককে আটক করা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম