ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

অজিদের কাছে পাত্তাই পেলনা বাংলাদেশের নারী ক্রিকেট দল

#

স্পোর্টস ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  5:25 PM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ভালো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দ্রুত তিন উইকেট নিলেও পরে আর উইকেট নিতে না পারায় হারে আসর শুরু করেছিল। সুযোগ হারানোর পর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া নারী দলের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ। হারল ৮ উইকেটের বড় ব্যবধানে। টস জিতে ব্যাট করতে নেমে ১১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার শামীমা (১) ও মুর্শিদা (৭) রান পাননি। তিনে নামা শোবহানা মুস্তারিও (৭) ব্যর্থ হন।

তবে অধিনায়ক নিগার সুলতানা ৫০ বলে সাত চার ও এক ছক্কায় ৫৭ রানের ভালো ইনিংস খেলেন। পরে ব্যাট করা স্বর্ণা, রুমানারা রান না পাওয়ায় ৭ উইকেটে ১০৭ রান তোলে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জবাব দিতে নেমে শুরুতে বেথ মনি (২) ফিরলেও ওপেনার আসলে হ্যালি ও মেঘ লেনিং অজিদের জয়ের পথে তুলে নেন।  হ্যালি ৩৬ বলে ৩৭ করে আউট হন। লেনিং ৪৯ বলে ৪৮ ও গার্নার ২০ বলে ১৯ রান করে দশ বল থাকতে জয় তুলে নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম