ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

অক্টোবরে ২৩১ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২৫,  5:04 PM

news image

-মহিলা পরিষদের বিবৃতি

চলতি বছরের অক্টোবরে সারাদেশে নির্যাতনের শিকার হয়েছে ২৩১ নারী ও কন্যাশিশু। এদের মধ্যে ১৩০ জন নারী ও ১০১ কন্যাশিশু।  রবিবার মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রতিবেদনে দেখা যায়, অক্টোবরে ৬২ নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে ৪৪ জন একক ধর্ষণের, ১৩ জন (যাদের মধ্যে ১০ মেয়েশিশু) দলবদ্ধ ধর্ষণের এবং দুই কন্যাশিশুসহ পাঁচজন ধর্ষণের পর হত্যার শিকার। এ ছাড়া আরও ১৩ নারী ও কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। একই সময়ে হত্যার শিকার ৫৩ নারী ও কন্যাশিশুর মধ্যে ৪৬ নারী ও সাতজন কন্যাশিশু। হত্যাচেষ্টার শিকার হয়েছেন আরও তিনজন। রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে ২৬টি। এর মধ্যে ৯ কন্যাশিশু ও ১৭ নারী। প্রতিবেদনে আরও বলা হয়, সাতজন নারী ও কন্যাশিশু আত্মহত্যা করেছেন, যাদের মধ্যে একজন আত্মহত্যার প্ররোচনার শিকার ছিলেন। যৌন সহিংসতার শিকার হয়েছেন ১২ জন (ছয় কন্যাশিশু ও ছয় নারী); এর মধ্যে ১১ জন যৌন নিপীড়নের ও একজন উত্ত্যক্তকরণের শিকার। এ সময়ে অগ্নিদগ্ধ হয়ে আহত চারজন নারীর একজনের মৃত্যু হয়েছে। এক নারী গৃহকর্মীকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া সাত কন্যাশিশু অপহরণের শিকার ও ১০ জন (ছয় কন্যাশিশুসহ) মানব পাচারের শিকার হয়েছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পাঁচ কন্যাশিশুসহ মোট ১৯ নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে দুই কন্যাশিশুর ক্ষেত্রে। যৌতুক-সম্পর্কিত ঘটনার সংখ্যা ৭। এর মধ্যে যৌতুকের কারণে পাঁচজন নারী হত্যার ও দুইজন নির্যাতনের শিকার হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম