ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

অক্টোবরে স্বাভাবিকের চেয়ে ২৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৪,  5:02 PM

news image

স্বাভাবিকের চেয়ে ২৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে গেল অক্টোবরে। এক মাসের আবহাওয়া গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. মো. ছাদেকুল আলম জানিয়েছেন, সারা দেশে অক্টোবর মাসে স্বাভাবিক অপেক্ষা ২৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম, চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাভাবিক এবং অন্যান্য বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে। এদিকে ১৪ অক্টোবর মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেয়। ১-১৪ অক্টোবর মৌসুমি বায়ুর সক্রিয় থাকায় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হয়। এ মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টি- ২৫০ মি.মি. চাঁদপুরে রেকর্ড করা হয়। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৩ ডিগ্রি সে. , যা ১ অক্টোবর মোংলায় রেকর্ড করা হয়। নভেম্বর মাসেও একটি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে স্বাভাবিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম