ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

অংশীজনের স্বীকৃতি ছাড়া জুলাই ঘোষণাশেখ হাসিনাই সব অপরাধের নিউক্লিয়াস: চিফ প্রসিকিউটর

#

০৩ আগস্ট, ২০২৫,  9:22 PM

news image

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হয় আজ। সেখানে শেখ হাসিনাকেই সব অপরাধের নিউক্লিয়াস বলে আখ্যায়িত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার (৩ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই সূচনা বক্তব্য উপস্থাপন করেন তিনি।  চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের আগে ট্রাইব্যুনালে বক্তব্য দেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্যকালে এ মামলার আসামিদের প্রচলিত আইনে সর্বোচ্চ সাজা দাবি করেন তিনি। শেখ হাসিনার পাশাপাশি এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে। এর আগে, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ মামলায় মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন। একইসঙ্গে তিনি এই মামলায় ‘রাজসাক্ষী’ হয়েছেন।  মামলার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্য উপস্থাপনের পর এখন সাক্ষ্যগ্রহণ চলছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম