ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

 ইজিবাইক চালক বাবু হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

#

২৫ নভেম্বর, ২০২১,  8:13 PM

news image

গোপালগঞ্জে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম বাবু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিচারিক আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। ইজিবাইক চালক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের খালিদ ফকির, রাজ্জাক মোল্লা, মো. বিপুল ফকির, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের মো. হাসান শেখ এবং নড়াইলের লোহাগাড়া উপজেলার চাচই গ্রামের মো. ফসিয়ার মোল্লা। দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক। আদালতের এপিপি মো. শহিদুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলা সদরের কাঁচাবাজার এলাকা থেকে ইজিবাইক চালক জাহিদুলকে একদল লোক ভাড়া করে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ হন। একই বছরের ২ অক্টোবর কাশিয়ানীর গোপালপুর গ্রামের ভুলবাড়িয়া ব্রিজের কাছ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জাহিদুলের বাবা সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মো. নজরুল ইসলাম বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেন। পরে চার্জশিটে আরও ৩ জনের নাম অন্তর্ভুক্ত করে মোট পাঁচজনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম