ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

'সংবাদের বস্তুনিষ্ঠতা যাচাই-বাছাই না করে অসত্য তথ্য গণমাধ্যমে প্রকাশ করা সঠিক নয়'

#

১০ ফেব্রুয়ারি, ২০২৪,  5:10 AM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব এমপি বলেছেন, 'হলুদ সাংবাদিকতার জন্য আমরা মাঝে মাঝে বিব্রত হই। সংবাদের বস্তুনিষ্ঠতা যাচাই-বাছাই না করে অসত্য তথ্য গণমাধ্যমে প্রকাশ করা সঠিক নয়। এতে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়।' প্রতিমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটা খান প্যালেস হোটেল গ্রাউন্ডে পটুয়াখালী প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, 'দেশের উন্নয়নে, সাধারণ মানুষের কল্যাণে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য অভিন্ন। আসুন আমরা সকলে একত্রিত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারকে সহযোগিতা করি।' পটুয়াখালী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ আবু জাফর খানের সভাপতিত্বে ও সম্পাদক জাকারিয়া হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম প্রমূখ। অভিষেক অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রতিমন্ত্রী মহিব।  এর আগে শুক্রবার বিকেলে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন এজন্য নৌকায় ভোট দিয়েছে । তাই সন্ত্রাস চাঁদাবাজ ও সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সতর্ক থাকতে হবে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম