ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

'ট্রেনের ছাদে আর যাত্রী তোলা যাবে না' : হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২২,  6:30 PM

news image

রেলের কালোবাজারি আজ থেকে বন্ধ, সেই সঙ্গে যাত্রী নেয়াও বন্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন। হাইকোর্ট বলেন, বিমানের ছাদে তো যাত্রী ওঠেনা তাহলে রেলের ছাদে যাত্রী কেন? এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে। হাইকোর্ট আরও বলেন, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী তো স্টেশনে এসে যাত্রী উঠতে না করবেন না, রেলের কর্তারা কি করে? জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে আপনাদের ব্যর্থতায়। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ও টিকিটের কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপ জানাতে বলা হয়েছে হাইকোর্টকে। ওইদিন পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট। এদিকে রেলের অব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন রনির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম